1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
‎কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:২৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

‎কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 250 Time View
‎কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
‎কম্বাইন্ড ডিগ্রি নিয়ে পবিপ্রবি অচলাবস্থা, ‎প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

মাহমুদুল হাসান ‎পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্বাইন্ড ডিগ্রি ইস্যুতে অচলাবস্থা তৈরি হয়েছে। সমাধানের জন্য জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।

‎সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক বলেন, প্রশাসন নয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়নি। তিনি বলেন, “কমিটির নির্ধারিত সময় পার হলেও কোনো সমাধান আসেনি। ফলে বাধ্য হয়ে আমরা অনুষদ সম্পূর্ণ শাটডাউন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না এলে আরও কঠোর আন্দোলনে যেতে হবে।”

‎তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভোটাভুটিতে প্রায় ৯৯ শতাংশ কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দিয়েছে। কিন্তু তাতেও প্রশাসনের দেরি ক্ষোভ বাড়িয়েছে।

‎এ সময় আন্দোলনকারীরা দাবি করেন, সম্প্রতি বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

‎এ বিষয়ে প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান বলেন, “ভিসি স্যার বাইরে থাকায় কমিটির রিপোর্টে দেরি হয়েছে। আশা করছি আগামীকালই রিপোর্ট হাতে পাবো। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ইতিবাচক সমাধান আসবে।”

‎উল্লেখ্য, ৩১ জুলাই থেকে পশুপালন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন এবং অ্যানিমেল হাজবেন্ড্রি একত্রে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করে। গত ৩১ আগস্ট বরিশাল ক্যাম্পাসের এএনএসভিএম অনুষদ শাটডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে বরিশাল ক্যাম্পাসের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork