1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:১৬|
শিরোনামঃ
ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা নওগাঁর আত্রাইয়ে বোরো ধান পাকার পূর্ব মুহূর্তে উপজেলা কৃষি অফিসের নানা উদ্যোগ আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব শাড়িতে স্নিগ্ধতা ছড়ালেন কুসুম শিকদার নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু ডিপিএল দলবদলের প্রথম দিনে দল পেলেন যারা

খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 75 Time View
খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি টাউন হলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সীরাতে মুস্তাকিম ফাউন্ডেশনের উদ্যোগে “মহানবী (সা.) এর জীবন ও কর্ম” শীর্ষক সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম. খালিদ হোসাইন। তিনি বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, তাকে কেউ অসম্মান করতে পারে না। মানুষের পতনের মূল কারণ ক্ষমতা, ধন-সম্পদ ও কামনা বাসনা। রসুল (সা.), আউলিয়া ও পীর-মশাইখের জীবনাদর্শই আমাদের জন্য পথপ্রদর্শক।”

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জামিয়াতুন নূর আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা ওবাইদুল্লাহ হামজা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হাটহাজারী মেখল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইসমাইল খানসহ খাগড়াছড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদের খতিব ও আলেমগণ।

শেষে ইসলাম, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork