1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মৃত্যুর আগে চিকিৎসার খরচ জোটেনি, সেই কিংবদন্তি শিল্পীর চরিত্রে শ্রদ্ধা কাপুর - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৭|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

মৃত্যুর আগে চিকিৎসার খরচ জোটেনি, সেই কিংবদন্তি শিল্পীর চরিত্রে শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৩১, ২০২৬,
  • 102 Time View

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার পর্দায় তুলে ধরছেন মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবনসংগ্রাম। ‘ইঠা’ নামের এই সিনেমায় উঠে আসবে মঞ্চের সাফল্যের আড়ালে থাকা শিল্পীর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ, পারিবারিক সংকট ও আর্থিক দুর্দশার গল্প।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশ পেয়েছে লক্ষ্মণ উতেকার পরিচালিত সিনেমাটির ট্রেলার। এতে বিঠাবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। ট্রেলারে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকশিল্প, জমকালো মঞ্চসজ্জা এবং লাবণী নৃত্যের আবহের পাশাপাশি ফুটে উঠেছে এক শিল্পীর কঠিন জীবনসংগ্রাম।

ট্রেলারের একটি দৃশ্যে শ্রদ্ধার মুখে শোনা যায়, ‘আমার বিশ্বাসই ছিল আমার অহংকার। সেই বিশ্বাস ভেঙে যাওয়ার পর সবকিছুই শেষ হয়ে গেছে।’ সংলাপটি বিঠাবাইয়ের ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত ও বিশ্বাসভঙ্গের যন্ত্রণা তুলে ধরে। অন্যদিকে, প্রতিকূলতার মধ্যেও নাচের প্রতি তার অদম্য ভালোবাসা এবং নিজের শিল্পীসত্তার প্রতি দায়বদ্ধতার চিত্রও উঠে এসেছে।

কে ছিলেন বিঠাবাই?

১৯৩৫ সালে ভারতের মহারাষ্ট্রের পন্ধরপুরে জন্মগ্রহণ করেন বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর। লোকশিল্পীর পরিবারে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই পরিবেশনার সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে তামাশা ও লাবণী নৃত্যের অন্যতম জনপ্রিয় শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন।

বিঠাবাইয়ের জীবনের একটি ঘটনা আজও আলোচিত। একবার তামাশার মঞ্চে পরিবেশনার সময় তার প্রসববেদনা শুরু হয়। মঞ্চের পেছনে সন্তান জন্ম দেওয়ার পর আবার পরিবেশনায় ফেরার প্রস্তুতি নেন তিনি। তবে দর্শকেরা বিষয়টি জানতে পেরে অনুষ্ঠান বন্ধ করে তাকে বিশ্রাম নেওয়ার অনুরোধ জানান। সিনেমাটির টিজারেও এই ঘটনা তুলে ধরা হয়েছে।

মঞ্চে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না বিঠাবাই। তার স্বামী মারুতি সাওয়ান্তের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিল নানা টানাপোড়েনে ভরা। অভিযোগ রয়েছে, মারুতি তার উপার্জনের ওপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাকে নির্যাতন করতেন।

জীবনের শেষদিকে চরম আর্থিক সংকট

শিল্পী হিসেবে সাফল্য পেলেও জীবনের শেষদিকে আর্থিক সংকটে পড়েন বিঠাবাই। ২০০২ সালের জানুয়ারিতে তার মৃত্যু হয়। সে সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে চিকিৎসার খরচ জোগাড় করতেও তার পরিবারকে হিমশিম খেতে হয়েছিল। মঞ্চে দর্শকের ভালোবাসা পাওয়া এই শিল্পীর জীবনের এমন পরিণতি লোকশিল্পীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রশ্নও সামনে আনে।

শুধু নিজের শিল্পীজীবনেই সীমাবদ্ধ ছিলেন না বিঠাবাই। তামাশা শিল্পীদের কল্যাণেও ভূমিকা রেখেছিলেন তিনি। শিল্পীদের পেনশনের ব্যবস্থা করতে মহারাষ্ট্র সরকারের কাছে উদ্যোগ নেওয়ার বিষয়টিও তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।

৪ ডিসেম্বর মুক্তির কথা ‘ইঠা’র

দিনেশ ভিজান, লক্ষ্মণ উতেকার ও করিশ্মা শর্মার প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে ম্যাডক ফিল্মস ও কথপুতলি ক্রিয়েশনসের ব্যানারে। ‘লুকা ছুপি’, ‘মিমি’, ‘জারা হাটকে জারা বাঁচকে’ ও ‘ছাভা’র পর আবারও ম্যাডক ফিল্মসের সঙ্গে কাজ করছেন পরিচালক লক্ষ্মণ উতেকার। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির পর এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আবারও জুটি বেঁধেছেন শ্রদ্ধা কাপুর।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, নানা পাটেকর, সিদ্ধার্থ যাদব, অনন্ত যোশী, অক্ষরা সিং ও উলকা গুপ্ত। সংগীত পরিচালনা করেছেন অজয়-অতুল।

সবকিছু ঠিক থাকলে আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইঠা’। বিঠাবাইয়ের জীবন ও সংগ্রাম বড় পর্দায় কতটা গভীরভাবে ফুটে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork