1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রংপুর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী সারজিস আলম! - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৪৫|

রংপুর সিটিতে এনসিপির মেয়র প্রার্থী সারজিস আলম!

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 12 Time View

রংপুর প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইতিমধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনসহ ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি। বাকি ৭টি সিটি কর্পোরেশনেও দ্রুতই প্রার্থী ঘোষণা করবে দলটি।

কিছু সুত্র মতে, এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমকে রংপুর সিটি কর্পোরেশনের জন্য বিবেচনা করছে দলটি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে পঞ্চগড়-১ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন।

সারজিস আলমের প্রার্থী হওয়া প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সারজিসের নাম রংপুরে স্থানীয় অনেকেই প্রস্তাব করেছে, তবে দল এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসবে।

এর আগে ২৯ মার্চ এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ৫ সিটিতে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork