1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৭:৩০|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 83 Time View
সেনেগালকে হারিয়ে প্রথম জয়ের উচ্ছ্বাস ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: আগের দিন আর্জেন্টিনা আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। এবার তাদের প্রতিবেশী দেশ ব্রাজিলও একই ব্যবধানে হারাল সেনেগালকে। প্রথমবার আফ্রিকান কোনো দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এস্তেভাও প্রথম গোল করেন। এরপর ব্যবধান বাড়ান কাসেমিরো। তাতে শনিবার প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ব্রাজিল।

আক্রমণের পর আক্রমণ করে দুটি গোলই আদায় করতে পেরেছে ব্রাজিল। ১৪টি শটের মধ্যে ছয়টি তারা লক্ষ্যে রাখতে পেরেছিল। অন্যদিকে দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জেতা সেনেগাল ১১ শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে একটি।

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার!
নেইমারকে ব্রাজিলে ফেরার টোটকা দিলেন আনচেলত্তি
২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ২০২৩ সালের জুনের দেখায় সেলেসাওরা হার দেখে সেনেগালের কাছে। সেই হারের প্রতিশোধ নিল কার্লো আনচেলত্তির দল। এই নিয়ে আফ্রিকান কোনো দেশের বিপক্ষে পঞ্চমবারের দেখায় প্রথম জয় পেল ব্রাজিল। সেলেসাওরা এর আগে মরক্কো ও ক্যামেরুনের কাছে হেরেছিল।

প্রথম গোলের আগে ব্রাজিলের বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। চতুর্থ মিনিটে ম্যাথিউস কুনহার শট পোস্টে লেগে বল বাইরে যায়। ১৭ মিনিটে আবারও তার হেড আঘাত করে ক্রসবারে। মাঝে ডি-বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুসের শট রুখে দেন সেনেগালি কিপার এদুয়ার্দো মেন্দি।

অবশেষে ২৮তম মিনিটে কাসেমিরোর থ্রু বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ডি-বক্সে পান এস্তেভাও। ছুটে এসে বাঁ পায়ের শটে জাল কাঁপান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ব্রাজিল ব্যবধান দ্বিগুণ করে ৩৫তম মিনিটে। রদ্রিগোর পিনপয়েন্ট ফ্রি কিক। সেনেগালিজ রক্ষণভাগের নজরের বাইরে ছিলেন কাসেমিরো। অভিজ্ঞ এই মিডফিল্ডার প্রথমে বল নিয়ন্ত্রণে নিয়ে মেন্দিকে পরাস্ত করেন।

বিশ্বকাপের বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেওয়ার পর জাপানের কাছে হেরে গিয়েছিল ৩-২ গোলে। ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি সাত ম্যাচে চতুর্থ জয় পেলেন।

আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork