1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চকরিয়া মাতামুহুরী নদীতে ৩জন স্কুল ছাত্রী গোসল করতে গিয়ে ১জনের মৃত্যু - dailydeshkantha
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:০০|

চকরিয়া মাতামুহুরী নদীতে ৩জন স্কুল ছাত্রী গোসল করতে গিয়ে ১জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 124 Time View
চকরিয়া মাতামুহুরী নদীতে ৩জন স্কুল ছাত্রী গোসল করতে গিয়ে ১জনের মৃত্যু
চকরিয়া মাতামুহুরী নদীতে ৩জন স্কুল ছাত্রী গোসল করতে গিয়ে ১জনের মৃত্যু

কক্সবাজার জেলা:

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে ৩জন স্কুল ছাত্রী গোসল করতে নেমে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সারে বারটায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন স্কুল ছাত্রী মিলে নদীতে গোসল করতে নামে। এসময় হঠাৎ স্রোতে তলিয়ে যায় দুইজন। অপর দুই বোন স্থানীয়দের মাধ্যমে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ একজনের খোঁজ পাওয়া যায়নি।

সরজমিনে দেখা যায়, স্থানীয় জেলেরা কয়েকঘন্টা উদ্ধার তৎপরতা চালালেও এক জনের সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।
মাতামহুরি নদীতে দুপুরে গোসল করতে নামে তিন ছাত্রী। চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হালকাকারা মৌলভীরচর এলাকার আনোয়ার হোসেনের কন্যা পিংকি(১৫) , সে চকরিয়া কোরক বিদ্যাপীটের নবম শ্রেণির ছাত্রী, একই এলাকার আবচার উদ্দিনের দুই কন্যা আসমা আক্তার(১৬) অপর বোন তাসপিয়া (১০) দুজনেই একই স্কুলের দশম ও ছষ্ট শ্রেণীর ছাত্রী। তারা পরস্পরের নিকট আত্নীয়। তৎমধ্যে, দুইজন উদ্ধার হলেও পিংকিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রায় সাড়ে পাঁচ ঘন্টা উদ্ধার তৎপরতা চালানোর পর বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে পিংকিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিদারুল হক বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা কাজ পরিচালনা করি।পরে চট্টগ্রাম সার্কেলকে বিষয়টি অবহিত করার পর চারটার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সাড়ে চারটার সময় নিখোঁজ পিংকিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork