1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৩৮|

দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 85 Time View
দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা
দুমকি উপজেলার গরবদীতে, ফ্যানে ঝুলে ১ বাচচার মায়ের আত্মহত্যা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদীয়া ইউপির চর গরবদিতে, ফ্যানে ঝুলে এক শিশুর মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে চরগরবদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আফসানা ইসরাত বীথি (২৪) একই গ্রামের সৌদি প্রবাসী মীর নাহিদ ইসলাম (২৮) এর স্ত্রী।

পারিবারিক সূত্র ও এলাকাবাসী জানায় , প্রবাসী স্বামী নাহিদের সঙ্গে মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে বীথির কথা চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম হোসেন ঘরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন এসে লাশ নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রায় সাড়ে তিন বছর আগে প্রেমের সূত্রে বীথির সঙ্গে মীর নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো, জাকির হোসেন জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork