1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে ৫নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৩|

পিরোজপুরে ৫নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 122 Time View
পিরোজপুরে ৫নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ৫নম্বর ওয়ার্ডে মৎস্যজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর অফিস : পিরোজপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ৭৬ নম্বর পশ্চিম পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

 

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল। ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি মো. লোকমান হোসেন এবং সম্পাদক মো. বাচ্চু শেখের সঞ্চালনায় সভাটি পরিচালনায় সহায়তা করেন পৌর মৎস্যজীবী দলের সম্পাদক মো. শাহিন শেখ।

 

সভায় আরও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মামুন খান, নাছির সরদার, শাম্মু সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের সার্বিক উন্নয়ন সম্ভব।

 

তাঁরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটকালে একটি শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করে বিএনপি প্রতিষ্ঠা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমানেও বিএনপি জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork