1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঘাঘট নদী থেকে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার লাশ উদ্ধার - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:২২|

ঘাঘট নদী থেকে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 88 Time View
ঘাঘট নদী থেকে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার লাশ উদ্ধার
ঘাঘট নদী থেকে গাইবান্ধার প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার লাশ উদ্ধার

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদী থেকে তাসনিম আরা নাজ নামে এক প্রাইমারি স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আনুমানিক দুপুর ১২ ঘটিকার সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork