1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে : ফরিদুজ্জামান ফরহাদ - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১৮|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে : ফরিদুজ্জামান ফরহাদ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 99 Time View
জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে : ফরিদুজ্জামান ফরহাদ
জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে : ফরিদুজ্জামান ফরহাদ

রাশেদ রাসু নড়াইল প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদ।

 

তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য তৎপর রয়েছে। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। এর মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ-সংশয় আরও ঘনীভূত হচ্ছে। তবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা এনপিপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন— এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সাধারণ সম্পাদক মো. বদরুল আলমসহ দলীয় নেতা-কর্মীরা।

 

কর্মীসভায় সাংগঠনিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork