1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
৫ দফা দাবিতে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল - dailydeshkantha
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:৪০|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

৫ দফা দাবিতে নীলফামারী জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জহুরুল ইসলাম
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 220 Time View

জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি

জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখা। শুক্রবার সকাল ১০টায় নীলফামারী ডিসি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নীলফামারী ০১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খাইরুল আনাম, জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও নীলফামারী ০২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আল ফারুখ আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, নীলফামারী সহর আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু সহ আরও অনেকে।

বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ট, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং সৈরাচারের দোশর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবী জানান।

সমাবেশ শেষে ডিসি মোড় থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি ডিসি মোড় থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নীলফামারী বড় বাজারে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork