1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. মুনসুর রহমানের যোগদান - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৪:৪১|

নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. মুনসুর রহমানের যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৪, ২০২৫,
  • 259 Time View
নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. মুনসুর রহমানের যোগদান
নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মো. মুনসুর রহমানের যোগদান

মোঃ আব্দুস ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মুনসুর রহমান। পূর্ববর্তী ওসি মো. মান্নানের বদলিজনিত কারণে গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮ টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মুনসুর রহমান আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিজের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।

আত্রাইয়ের জনগণের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি কাজ করে যাবেন। পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

নতুন ওসি তার বক্তব্যে আরও যোগ করেন, আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়া হবে। অপরাধ প্রতিরোধে যেকোনো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি বিশ্বাস করি, এলাকাবাসীর আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেলে আত্রাইকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্তথানা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মো. মুনসুর রহমানের যোগদানে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে স্বাগত জানান। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির সফলতা ও সার্থকতা কামনা করেছেন। উল্লেখ য়ে, নবাগত (ওসি) মো. মুনসুর রহমান পূর্বে নওগাঁ জেলার মান্দা থানায় কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork