1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি - dailydeshkantha
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২২|
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প

টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 170 Time View
টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি
টেকনাফে শিশু হত্যা, দুই আসামির আদালতে স্বীকারোক্তি

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে চার বছর বয়সী এক শিশুকে হত্যা করে কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) কক্সবাজারের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং–৪–এ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তারা।

টেকনাফ থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দুজন হলো—ফারেজ (১৮), পিতা ফরিদ আহমদ ও মাতা জুবেদা খাতুন; এবং আরফাত (১৬), পিতা জিয়াউর রহমান ও মাতা খালেদা বেগম। দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার ২নং হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, তারা আদালতে স্বীকার করেছে—ভিকটিম হোজাইফা নুসরাত আফসি (৪)-কে কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়।

এর আগে গত ৪ অক্টোবর দুপুরে টেকনাফ থানাধীন পশ্চিম সিকদার পাড়ায় জনাব ফরিদ আহমদের ভাড়াবাসা থেকে নিখোঁজ থাকা ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন শিশুটির পিতা মামুনুর রশিদ থানায় মামলা করেন।

পরে টেকনাফ থানা পুলিশ এফআইআর নং–১৭, তারিখ ৫ অক্টোবর ২০২৫, জি আর নং–৭০৩/২৫, ধারা ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করে।
মামলার এজাহারনামীয় ৫ জন আসামি ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত ২ জন কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “গ্রেপ্তার আসামিদের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। মামলাটির তদন্ত দ্রুতগতিতে চলছে এবং বাকি আসামিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork