1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৪|

বান্দরবান ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 140 Time View

বান্দরবান: বান্দরবানের ছিদ্দিকী নগরে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা কেন্দ্র কমপ্লেক্সের মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ নভেম্বর /২০২৫ বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজন অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সেলিম উদ্দিন, বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, এপিপি এডভোকেট জয়নাল আবেদীন, সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী এবং মাওলানা এস. এম. ইলিয়াছ।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মানবিক গুণাবলিকে সমৃদ্ধ করে।

অভিভাবকদের উদ্দেশে বক্তারা সন্তানদের শিক্ষাজীবনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা হামদ, নাত, ইসলামী গান, ক্বিরাত এবং বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।

সমাবেশ শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে ইসলামি মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতির একটি প্রাণবন্ত সমাবেশে পরিণত হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork