1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
৫৫তম মহান বিজয় দিবসে নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের ‘VICTORY CYCLE RALLY 2K25’ - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:২০|

৫৫তম মহান বিজয় দিবসে নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের ‘VICTORY CYCLE RALLY 2K25’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 132 Time View

নীলফামারী প্রতিবেদক: মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে ‘VICTORY CYCLE RALLY 2K25’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। এ উপলক্ষে প্রায় ২০০০ সাইকেল নিয়ে এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নীলফামারীর জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা ০০ মিনিটে র‍্যালিটি ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে। পরে র‍্যালিটি জলঢাকা বাস স্ট্যান্ড, জলঢাকা উপজেলা পরিষদ চত্বরসহ জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি মহসিন আলী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও জাতীয় পতাকা বহন করেন। “শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম” স্লোগানে পুরো জলঢাকা শহর মুখরিত হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ এই আয়োজন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অনন্য অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork