1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিজয়-তৃষার প্রেম নিয়ে বাড়ছে বিতর্ক - dailydeshkantha
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:৫৭|

বিজয়-তৃষার প্রেম নিয়ে বাড়ছে বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 141 Time View

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয় ও আবেদনময়ী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। তবে সেই গুঞ্জন এবার আর কেবল রূপালি পর্দায় সীমাবদ্ধ নেই তা গড়িয়েছে আদালত থেকে রাজনীতির ময়দান পর্যন্ত।

এই তারকা জুটির বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে বাড়ছে বিতর্ক যার জেরে ভাঙনের মুখে বিজয়ের সাজানো সংসার। বিজয়ের এই সম্পর্কের কারণেই অতিষ্ঠ হয়ে তার স্ত্রী ইতোমধ্যেই বিবাহ-বিচ্ছেদের আবেদন করেছেন। সম্প্রতি তৃষাকে নিয়ে প্রকাশ্যে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয়।

জনসম্মুখে তাদের এই ঘনিষ্ঠতা যেন আগুনি ঘৃতাহুতি দিয়েছে। সমালোচকরা বলছেন, জনসমক্ষে তৃষার সঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে তাদের সম্পর্কের গভীরতা কতখানি। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) থেকে প্রার্থী হতে চলেছেন বিজয়।

তবে নির্বাচনের আগেই দলের ভেতরেই তাকে নিয়ে উঠছে নেতিবাচক প্রশ্ন। বিজেপি ছেড়ে বিজয়ের দলে আসা এক মহিলা কর্মী সরাসরি তোপ দেগেছেন এই নেতার বিরুদ্ধে। তিনি বলেন, “রাজ্যের অন্য মহিলাদের নিরাপত্তা ও অধিকারের প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের পরিবারকে সম্মান করা উচিত। একজন নেতার চরিত্রে নারীদের প্রতি সম্মান থাকা জরুরি।”

নারী দিবস উদযাপনের সময় নিজের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেন বিজয়। তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অহেতুক সময় নষ্ট করার প্রয়োজন নেই। তবে তার এই মন্তব্য আগুনে জল ঢালার বদলে ক্ষোভ আরও বাড়িয়েছে। ওই মহিলা নেত্রীর দাবি, “একজন পুরুষ যে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেন না, তিনি সাধারণ নারীদের কীভাবে সম্মান দেবেন?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork