1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি : কাল্কি কোয়েচলিন - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৪৩|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বুঝতে পারতাম না জেগে আছি না স্বপ্ন দেখছি : কাল্কি কোয়েচলিন

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 135 Time View

বিনোদন ডেস্ক: বলিউডের পর্দায় সাহসী আর ভিন্নধর্মী চরিত্রে বরাবরই সাবলীল কাল্কি কোয়েচলিন। বর্তমানে সুখে সংসার করলেও অভিনেত্রীর অতীত জীবনটা মোটেও সহজ ছিল না। এক সময় ভেঙে যাওয়া সম্পর্কের ভার বইতে গিয়ে শুধু যে মন ভেঙেছিল তা নয়, রীতিমতো ভেঙে পড়েছিল তার শরীরও।

সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলেছেন। কাল্কি জানান, বিচ্ছেদের পর দীর্ঘ সময় তিনি অনিদ্রায় ভুগেছিলেন। রাতের পর ঘুমাতে পারতেন না। এই দীর্ঘমেয়াদী অনিদ্রা তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল।

কয়েক মাস ধরে চলা এই যন্ত্রণার কথা স্মরণ করে কাল্কি বলেন, ‘মন আর শরীর যে একে অপরের সাথে কতটা গভীরভাবে যুক্ত, তা আমি তখন বুঝতে পেরেছিলাম। মন ভাঙার কারণে আমি মাসের পর মাস ঘুমাতে পারিনি। বুঝেছিলাম, মানসিক কষ্টের পাশাপাশি শারীরিক যন্ত্রণাও সমানভাবে বিদ্যমান।’

রাতে উঠে গিটার বাজানোর কথা উল্লেখ করে বলেন, ‘রাতগুলো খুব ছটফটে হয়ে উঠেছিল। রাত ২টা বা ৩টার দিকে ঘুম ভেঙে যেত, তারপর আর কোনোভাবেই ঘুম আসত না। আমি একদমই ঘুমাতে পারতাম না। বাধ্য হয়ে রাতে উঠে গিটার বাজাতাম বা অন্য কিছু একটা করতাম। কারণ, শুয়ে থাকলেও ঘুম আসত না।’

নিজেকে ব্যস্ত রাখতে কাল্কি ছোটখাটো কাজে ডুব দিতেন ঠিকই, কিন্তু পরিমিত ঘুমের অভাবে তার স্বাভাবিক জীবনযাত্রা ও পেশাদার কাজ ব্যাহত হচ্ছিল। কাল্কির কথায়, ‘যেদিন শুটিং বা কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না যে আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। চারপাশটা খুব বিভ্রান্তিকর লাগত। টানা চার মাস আমাকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork