1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল? - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৫০|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

প্রথম নাটকে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কেয়া পায়েল?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 306 Time View

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ক্যারিয়ারের খুব অল্প সময়েই নিজের মেধা ও পরিশ্রমের জোরে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের তালিকায়। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ারের শুরু ও বর্তমান ব্যস্ততা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সেখানে ক্যারিয়ারের প্রথম পারিশ্রমিক নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কেয়া পায়েল জানান, তার প্রথম নাটকে পারিশ্রমিক ছিল মাত্র ১০ হাজার টাকা। ২০১৮ সালে ‘একটাই আমার তুমি’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন কেয়া। সেই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা আফরান নিশো।

৬ বছর আগের সেই অভিজ্ঞতার কথা মনে করে পায়েল বলেন, ‘প্রথম নাটকে আমার পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। আজ ৬ বছর পর এসে সেই ফল পাচ্ছি। তবে আমি সবসময় একটি কথা বিশ্বাস করি আমি যদি ভালো করে কাজ করি এবং কাজে মনোযোগ দেই, তবে টাকা আমার পেছনে ছুটবে।’

তার মতে, অর্থের লোভে কাজ করলে শিল্পী হিসেবে হারিয়ে যাওয়ার ভয় থাকে। পায়েল বলেন, ‘আমি যদি শুধু টাকার পেছনে ছুটতাম, তবে একটা সময় আমি হারিয়ে যেতাম এবং এই টাকাটাই আমাকে ধ্বংস করে ফেলত। আমি হয়তো তাতে কোনো সুখ খুঁজে পেতাম না।’ নিজের কাজের প্রতি শতভাগ সততা আর ডেডিকেশনই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করেন তিনি।

প্রতিদিন কাজের চাপে নিজেকে সময় দেওয়া হয়ে ওঠে না ঠিকই, তবে এখন কাজের পাশাপাশি ব্যক্তিগত প্রশান্তি ও পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করছেন তিনি। ব্যক্তিগত ছোট একটি ব্যবসার দিকেও মনোযোগী হচ্ছেন এই তারকা। তবে সবকিছুর ঊর্ধ্বে অভিনয়ই তার প্রধান পরিচয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork