1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের - dailydeshkantha
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:০৫|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

ফের মা হওয়ার গুঞ্জন আলিয়া ভাটের

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 308 Time View

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম তারকাজুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। অস্ট্রিয়ায় বরফের চাদরে ঢাকা ছিল তাদের চতুর্থ বিবাহবার্ষিকীর আমেজ। মোমবাতির স্নিগ্ধ আলো আর মায়াবী পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন আলিয়া ভাট।

তবে বিদেশের সেই রঙিন উদযাপন শেষে দেশে ফিরতেই ধরা পড়লেন ভিন্ন মেজাজে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেন কাপুর পরিবারের পুত্রবধূ। আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

কাকতালীয়ভাবে, দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’। তবে কাজের ব্যস্ততার মাঝে হাসপাতালের এই সফর কেবলই রুটিন চেকআপ নাকি বিশেষ কোনো বার্তা, তা সময়ই বলে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork