1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দুর্নীতি মামলায় বিপাকে নুসরাত জাহান - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৪৮|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

দুর্নীতি মামলায় বিপাকে নুসরাত জাহান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 291 Time View

বিনোদন ডেস্ক: টলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত জাহানকে ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। এবার আর ব্যক্তিগত জীবন বা প্রেম নয়, বরং রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। আগামী ২২ এপ্রিল তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে গম পাঠানোকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সূত্রেই নুসরাতকে তলব করেছে ইডি। উল্লেখ্য, যে সময় এই দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তিনি বসিরহাটের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে নুসরাত কলকাতায় নয়, বরং দিল্লিতে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন বলে জানা গেছে। নুসরাত জাহান দীর্ঘ পাঁচ বছর তৃণমূলের হয়ে বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। তবে গত কয়েক বছরে তার ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে।

অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নতুন জীবন শুরু করার পাশাপাশি রাজনীতির ময়দানেও তার সক্রিয়তা আগের তুলনায় কমেছে। এবারের লোকসভা নির্বাচনেও তাকে আর প্রার্থী করেনি ঘাসফুল শিবির। রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও পশ্চিমবঙ্গের শাসক দলের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট।

সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচারে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানে তাকে সামনের সারিতে দেখা গেছে। অন্যদিকে, নুসরাতের স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত এক সময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন।

বর্তমানে এই তারকা দম্পতি নিজেদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তাদের প্রযোজনায় দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ক্যারিয়ার এবং সন্তান নিয়ে সুখে সংসার করলেও মাঝেমধ্যেই তাদের বিচ্ছেদের গুঞ্জন ডালপালা মেলে। তবে সেসব উপেক্ষা করে সম্প্রতি তারা বিদেশে ছুটি কাটিয়ে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork