1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী - dailydeshkantha
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৪৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিমানে পাশাপাশি শাকিব-মিথিলা, নিউইয়র্কে যাওয়ার কারণ কী? অস্ট্রেলিয়ার কাছে হারের পর জ্যোতির বার্তা, ‘মাথা ঠান্ডা রাখতে হবে’ পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বড় দুর্যোগ ঘোষণা প্রেসিডেন্টের শিশুদের সহায়তায় অনুদান সংগ্রহে ইউনিসেফের সঙ্গে বিকাশের চুক্তি তুরস্কের সঙ্গে বাংলাদেশের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ সিজেপির সমাবেশ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩০০ ক্যামেরা মোতায়েন

যে সিনেমা দিয়ে সালমানকেও পারিশ্রমিকে ছাড়িয়ে যান মাধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬,
  • 327 Time View

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুটা ছিল টানা আটটি ‘ফ্লপ’ দিয়ে। বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যখন দায়, তখনো মাটি কামড়ে পড়েছিলেন তিনি। নিজের অদম্য জেদ আর পরিশ্রমের ফলও পেয়েছেন হাতেহাতে। নব্বইয়ের দশকে হয়ে উঠেছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত।

সাফল্যের শিখরে থাকা অবস্থায় মাধুরীর পারিশ্রমিক ছিল সমসাময়িক অনেক সুপারস্টারের চেয়েও বেশি। এমনকি ক্যারিয়ারের শুরুর দিকে খোদ বলিউড বাদশা শাহরুখ খান কিংবা সালমান খানের চেয়েও দামি তারকা ছিলেন তিনি।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মাধুরীর। তবে শুরুতেই হোঁচট খান তিনি। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ১৯৮৫ সালে সুপারস্টার রাজেশ খন্নার বিপরীতে ‘আওয়ারা বাপ’ সিনেমাতেও ভাগ্য ফেরেনি তার। এভাবে টানা চারটি বছর এবং আটটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি এই অভিনেত্রী।

ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন মাধুরী। নব্বই দশকে এসে তিনি হয়ে ওঠেন নির্মাতাদের প্রথম পছন্দ। ব্লকবাস্টার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার কথা ধরলে দেখা যায়, সেই সময়ে ছবিটি ভারতজুড়ে প্রায় ৭২ কোটি রুপি আয় করেছিল। বলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, সেই সিনেমার জন্য মাধুরী প্রায় ২ কোটি ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

মাধুরী যখন সিনেমা প্রতি ৫০ লাখ রুপি পারিশ্রমিক হাঁকতেন, তখন শাহরুখ খানের আয় ছিল ৩০ থেকে ৪০ লাখ রুপির আশেপাশে। এমনকি ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খানের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন মাধুরী। বলিউডের প্রথম ২০০ কোটির ছবি উপহার দেওয়া এই অভিনেত্রী আজও তার সাফল্য আর গ্ল্যামারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork