1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি - dailydeshkantha
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:২৫|
শিরোনামঃ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান

ছেড়ে দিতে চেয়েছিলেন ইন্ডাস্ট্রি, হাতে এলো অস্কারের ট্রফি

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 23 Time View

বিনোদন ডেক্স: এক সময় যাকে কে-পপ ইন্ডাস্ট্রি একের পর এক দরজা বন্ধ করে দিয়েছিল, আজ সেই কণ্ঠই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের নানা প্রান্তে। দীর্ঘ অবজ্ঞার শিকার হয়েছিলেন। এবার সব বাধা পেরিয়ে ওঠা সেই শিল্পী ও তার দলের হাতে উঠল বিশ্বের সেরা সাফল্য। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে তৈরি হলো এক নতুন ইতিহাস; প্রথমবারের মতো কোনো কে-পপ গান হিসেবে অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের (অরিজিনাল সং) পুরস্কার জিতে নিয়েছে ‘গোল্ডেন’। যার রূপকার কে-পপ শিল্পী ইজেএই (লি ইউন-জায়ে) ও তার দল।

অস্কার পাওয়া এই মিউজিক ভিডিও ‘গোল্ডেন’ মূলত নেটফ্লিক্সের অ্যানিমেটেড মিউজিক্যাল ফিল্ম ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর টাইটেল সং। এবারের জমকালো এই আসরে গানটির নেপথ্যে থাকা শিল্পী ইজেএই (লি ইউন-জায়ে), আড্রে নুনা, রেই আমি ও প্রযোজক টেডি পার্কসহ সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয় অস্কারের সোনালি ট্রফি।

পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন শিল্পী ইজেএই। তিনি বলেন, এই অর্জন শুধু সাফল্যের নয়, বরং হাজারো বাধার মুখে দমে না গিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প।

ইজেএই-এর এই বিশ্বজয়ের নেপথ্যে রয়েছে দীর্ঘ সাত বছরের কঠোর সংগ্রামের ইতিহাস। কে-পপ জগতের নামজাদা প্রশিক্ষণ কক্ষে বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকা হওয়ার স্বপ্নে বিভোর হয়ে দীর্ঘ সময় পার করেছিলেন তিনি। কিন্তু প্রতিভার স্বাক্ষর রাখা সত্ত্বেও বারবার তার গান অপ্রকাশিত থেকে যায়। গভীর একাকীত্ব আর হতাশায় এক সময় ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে হাল ছাড়েননি। সনি পিকচার্স অ্যানিমেশনের ‘কে-পপ ডেমন হান্টার্স’ তাকে সৃজনশীল কাজের সুযোগ দিলে জন্ম হয় ‘গোল্ডেন’ গানটির।

গত বছর বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে রাজত্ব করা এই গানটি অস্কারের দৌড়ে পেছনে ফেলেছে ডায়ান ওয়ারেন এবং রাফায়েল সাদিকের মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের। ২০২৫ সালের ২৪ জুন ইউটিউবে মুক্তি পাওয়ার পর এখন পর্যন্ত ১২৪ কোটির বেশি মানুষ গানটি উপভোগ করেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ে ইতিহাস গড়ার পর এবার অস্কার জয় করে গানটি বিশ্ব সংগীতে কে-পপের একচ্ছত্র আধিপত্য প্রমাণ করল।

অন্যদিকে, সেরা আবহ সংগীত (অরিজিনাল স্কোর) বিভাগে নিজের তৃতীয় অস্কার জিতে নিয়েছেন লুদভিগ গোরানসন। রায়াইন কুগলার পরিচালিত ‘সিনার্স’ সিনেমায় অনবদ্য আবহ সংগীত তৈরির জন্য তিনি এই সম্মাননা পান। এর আগে ‘ব্ল্যাক প্যান্থার’ (২০১৮) এবং ‘ওপেনহেইমার’ (২০২৩) সিনেমার জন্য তিনি একই বিভাগে অস্কার জিতেছিলেন। লুদভিগ তার এই জয়ের জন্য গিটারের প্রতি ভালোবাসা এবং দীর্ঘদিনের সহকর্মী রায়াইন কুগলারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork