1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:১৮|
শিরোনামঃ

পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ৬, ২০২৬,
  • 190 Time View

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:  নরসিংদীর পলাশে স্বামীর পরকীয়ার জেরে

জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যা ঘটনা ঘটেছে। তার
ঝুলন্ত মরদেহ সোমবার (৪ মে) রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া গ্রামের নূর আলমের বাড়ি থেকে পলাশ থানা পুলিশ উদ্ধার করে।
নিহত রুমি নূর আলমের বাড়ির ভাড়াটিয়া কামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রুমির স্বামী কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে আসক্ত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে স্বামী কামাল উদ্দিন রুমিকে মারধর করলে তিনি রাগে অভিমানে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে রাতেই পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকার সচেতন মানুষ মনে করেন, পারিবারিক কলহ ও পরকীয়ার কারনে এমন মর্মান্তিক ঘটনা দিন দিন বাড়ছে, যা সমাজের জন্য উদ্বেগজনক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork