1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা - dailydeshkantha
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৩|
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত গায়িকা বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা কচুয়া–বাজেধনেশ্বর সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা চকরিয়ায় বন্যাদুর্গত ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক, গঙ্গাচড়া (রংপুর):  দীর্ঘ কর্মজীবনের সমাপ্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ শিক্ষাজীবনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজহার হোসেন শাহ। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে নিরলসভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলার উপসহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বেতগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল হক, বালাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. ফারুক এবং শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম চান।

এ সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বেতগাড়ী ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ তাঁর দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা ও শিক্ষাক্ষেত্রে অবদানের ওপর একটি শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ–এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি রিয়াদুন্নবী রিয়াদ বিদায়ী প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও শান্তিময় অবসরজীবন কামনা করেন।

বিদায়ী বক্তব্যে মো. আজহার হোসেন শাহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকতা তাঁর জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়। কর্মজীবনে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন, তা আজীবন স্মরণে রাখবেন। অবসর-পরবর্তী সময়েও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork