1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা - dailydeshkantha
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪৩|
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত কার্যনির্বাহী কমিটির সভা ডাকার সিদ্ধান্ত কনসার্টের মঞ্চেই বাগদানের ঘোষণা দিলেন ‘ধুরন্ধর’খ্যাত গায়িকা বৃষ্টি থামার নাম নেই, জলাবদ্ধতা-যানজটে নাকাল রাজধানীবাসী শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ৯ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ পূর্ণিমার জন্মদিন, ৪৫ বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা কচুয়া–বাজেধনেশ্বর সড়কের বেহাল দশা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা চকরিয়ায় বন্যাদুর্গত ৭০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ ঘাঘটটারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেন শাহকে বিদায়ী সংবর্ধনা বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 26 Time View

নিজস্ব প্রতিবেদক, ডিমলা (নীলফামারী):  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা বজলার রহমানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ জুলাই খালিশা চাপানী ইউনিয়নের একটি স্থানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল খালেক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছোটখাতা কামিল মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বজলার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক দুলাল হোসেন, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক ও ওসমান গনি। এ ছাড়া খালিশা চাপানী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, খালিশা চাপানী ইউনিয়নের উন্নয়নে সৎ, যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বজলার রহমান বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং মৌলিক নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork