1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভারতের বৃহত্তম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’ - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৩৮|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

ভারতের বৃহত্তম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১, ২০২৬,
  • 90 Time View

বিনোদন প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার বাংলাদেশের সিনেমার সাফল্য। ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (আইএফএফআই) ৫৭তম আসরে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘রইদ’।

আগামী ২০ নভেম্বর ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে উৎসবটির এবারের আসর। রোববার (১ নভেম্বর) উৎসব কর্তৃপক্ষ প্রকাশিত নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় ‘রইদ’ স্থান পেয়েছে ‘এমার্জিং ফিল্মমেকারস’ বিভাগে।

এই বিভাগে বাংলাদেশের ‘রইদ’-এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আরও আটটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। উৎসব কর্তৃপক্ষের ভাষ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ও দূরদর্শী তরুণ নির্মাতাদের স্বাধীন ও শক্তিশালী দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক চলচ্চিত্রকে নতুন মাত্রা দিচ্ছে। সমসাময়িক বিশ্ব চলচ্চিত্রের আবেগ, নান্দনিক বৈচিত্র্য ও প্রকাশভঙ্গিতে নতুনত্ব নিয়ে আসা নির্মাতাদের উৎসাহিত করতেই এই বিশেষ আয়োজন।

এর আগেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাফল্য অর্জন করেছে ‘রইদ’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি তিনটি পুরস্কার জেতে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কৃত হয় ছবিটি।

‘রইদ’-এ অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে। কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের সাড়া পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সাফল্যও অর্জন করে।

ভারতের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘রইদ’-এর এই নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক যাত্রায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork