1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠিত - dailydeshkantha
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৩১|
শিরোনামঃ
পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠিত সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার

পিআইবিতে তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬,
  • 21 Time View

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারমিন।

তিন মাস মেয়াদি এ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা, তথ্য যাচাই এবং গণমাধ্যমের পেশাগত নীতিমালা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতার মানোন্নয়ন, দক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মী তৈরি এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নির্ভুল তথ্য উপস্থাপন, নৈতিক সাংবাদিকতা এবং প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণের বিকল্প নেই।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা পেশাগত জীবনে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork