1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবিতে নেই এমন দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারের দাবি, শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:২৯|
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন ইলিশ রক্ষায় সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু, উপকূল জুড়ে কড়া নজরদারি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বেরোবিতে নেই এমন দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারের দাবি, শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫,
  • 126 Time View

বেরোবি প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এর একটি পোস্টে দাবি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে সংগঠনটির উদ্যোগে গতকাল “ইউনুস মাস্ট গো, বাঁচাও দেশ” শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে স্লোগান লেখা ও পোস্টার লাগানো হয়েছে। পোস্টে ‘#YunusMustGo’ হ্যাশট্যাগ ব্যবহার করে কয়েকটি ছবি প্রকাশ করা হয়, যেখানে পোস্টার তৈরির পাশাপাশি দেয়ালে ইংরেজি অক্ষরে স্লোগান লেখা দেখা যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছেন, পোস্টে যে দেয়ালের ছবি ব্যবহার করা হয়েছে, বেরোবি ক্যাম্পাসে এমন কোনো দেয়ালই নেই। নিষিদ্ধ ছাত্রলীগের এই দাবি পুরোপুরি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে দাবি করেন তারা।
তাদের দাবি, ছবিতে প্রদর্শিত দেয়ালগুলো বেরোবির ভেতরের নয়। একাধিক শিক্ষার্থী প্রশ্ন তুলেছেন, যেখানে বেরোবি তে এমন ধরনের কোনো দেয়ালই নেই সেখানে পোস্টার লাগানোর দাবি হাস্যকর।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) রংপুর মহানগর শাখার সদস্য সচিব হাজিম উল হক তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এর প্রতিবাদ জানিয়ে বলেন “বেরোবির ঠিক কোন জায়গা এসব (দেয়াল লিখন) জানাবেন! তাহলে নতুন ব্যাচ এসেছে তাদের চেনাতে সুবিধা হবে জুনিয়রদের!”

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগের এই দাবিকে গুজব বলে আখ্যায়িত করেছেন। শিক্ষার্থীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যে গুজবের তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork