1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘The Art of Creation’ কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন: চিন্তাশীল কনটেন্ট নির্মাণে নতুন যাত্রা - dailydeshkantha
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:০৮|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘The Art of Creation’ কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন: চিন্তাশীল কনটেন্ট নির্মাণে নতুন যাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 513 Time View
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘The Art of Creation’ কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন: চিন্তাশীল কনটেন্ট নির্মাণে নতুন যাত্রা
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘The Art of Creation’ কোর্সের ওরিয়েন্টেশন সম্পন্ন: চিন্তাশীল কনটেন্ট নির্মাণে নতুন যাত্রা

মোঃআনজার শাহ:

আলহামদুলিল্লাহ! আস-সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো বহু প্রতীক্ষিত সৃজনশীল কোর্স ‘The Art of Creation’-এর ওরিয়েন্টেশন ক্লাস। উদ্যমী তরুণদের অংশগ্রহণে এক উৎসবমুখর ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে শুরু হলো ইসলামি মূল্যবোধভিত্তিক হালাল কনটেন্ট নির্মাণের এক নতুন অধ্যায়।

যেখানে ডিজিটাল দুনিয়ায় দিন দিন বেড়ে চলছে অপসংস্কৃতির আগ্রাসন, সেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণদের আলোকিত পথের দিকে আহ্বান জানায়—যেখানে শিল্প, সৃজনশীলতা ও বিশ্বাস একসাথে অগ্রসর হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আয়োজকরা জানান, “আমাদের লক্ষ্য একটি আত্মসচেতন, চিন্তাশীল ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা নিজস্ব প্রতিভা ও চিন্তাশক্তিকে হারামের পরিবর্তে হালালের পথে ব্যয় করবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে।”

এই কোর্সের মাধ্যমে তরুণরা শিখবে কীভাবে আধুনিক মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে ইসলামি আদর্শে কনটেন্ট তৈরি করে মানুষের হৃদয় জয় করা যায়। কোর্সটিতে থাকবে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ, গাইডলাইন, ওয়ার্কশপ এবং অভিজ্ঞ মেন্টরের সাপোর্ট।

ইন শা আল্লাহ, এই প্রয়াসের মাধ্যমে ভবিষ্যতে গড়ে উঠবে একটি সচেতন কনটেন্ট নির্মাতা গোষ্ঠী, যারা বিশ্বাস, জ্ঞান ও সৃজনশীলতাকে একত্র করে গড়ে তুলবে একটি সুন্দর ও নৈতিক সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork