1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইতিহাস, ঐতিহ্য ও কালের স্বাক্ষী দৈনিক বাংলা পত্রিকাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরের ডিসি - dailydeshkantha
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ২:৩৭|
শিরোনামঃ
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হলেন আবদুর রহমান খান

ইতিহাস, ঐতিহ্য ও কালের স্বাক্ষী দৈনিক বাংলা পত্রিকাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মাদারীপুরের ডিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৮, ২০২৫,
  • 611 Time View

মোঃ ফায়েজুল শরীফ:

মাদারীপুরের জেলা প্রশাসক মোছাম্মৎ ইয়াসমিন আক্তার-কে ইতিহাস, ঐতিহ্য ও কালের স্বাক্ষী জাতীয় দৈনিক বাংলা পত্রিকার সৌজন্য কপি প্রদান করা হয়। বৃসপতিবার (৭ আগষ্ট) দুপুরে দৈনিক বাংলার মাদারীপুর জেলা প্রতিনিধি শরীফ মোঃ ফায়েজুল কবীর এ সৌজন্য কপি তার হাতে তুলে দেন। এসময় তিনি উক্ত পত্রিকার কপি হাতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরুল ইসলাম মনি সহ সকল কর্মকর্তা , কলাকুশলী এবং মাদারীপুর জেলা প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি পত্রিকাটির ইতিহাস-ঐতিহ্যের কথা আলোকপাত করে বলেন, দৈনিক বাংলা দেশের একটি স্বনামধন্য পত্রিকা- যা বাংলাদেশর স্বাধীনতার আগে দৈনিক পাকিস্থান নামে প্রচলিত ছিলো, পরে বাংলাদেশ স্বাধীন হলে এর নামকরণ হয় দৈনিক বাংলা। তিনি আরো বলেন, একসময় এ পত্রিকাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচালনাধীন সরকারী পত্রিকা হিসাবে প্রকাশিত হতো। দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকদের হৃদয় জুড়ে রয়েছে। মাদারীপুরে পত্রিকাটি অনেকদিন যাবৎ আমরা পাইনি । বর্তমানে পত্রিকাটি পেয়ে আমরা উচ্ছ্বসিত- আনন্দিত । দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হোক এ পত্রিকার উদ্দেশ্য- এটাই আমাদের চাওয়া। তিনি মাদারীপুর জেলা প্রতিনিধি ফায়েজুল শরীফকে শুভকামনার পাশাপাশি সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেন। তিনি আরো বলেন , বর্তমানে অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতা এই পেশাকে অনেকটা কলুষিত করছে , এর থেকে থেকে সবাইকে সতর্ক থাকতে হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork