আফসার আলী নীলফামারী:
“চাই সেবাবাক্সর আদর্শ ইউনিয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর টুপামারী ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৮ জুলাই, সোমবার সকাল ১১:০০টায় টুপামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী*।
গণশুনানির মূল উদ্দেশ্য হলো ইউনিয়নবাসীর নিকট থেকে *পরামর্শ গ্রহণ*, সরকারি বিভিন্ন *সেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন* এবং *বিভিন্ন সমস্যা ও অভিযোগের সরাসরি আলোচনা ও সমাধান*।
বিষয়বস্তু হিসেবে থাকছে:
– ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম
– ভূমি অফিসের সেবা
– স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম
– সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান
এ গণশুনানিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা বলেন, “এই আয়োজনের মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করতে পারবেন, যা স্থানীয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”