1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেকের বাজারে ড্রেন পরিষ্কারে দুই তরুণের উদ্যোগে প্রশংসার জোয়ার, এলাকাবাসীর ইউপি সদস্য হিসেবে দেখার আগ্রহ - dailydeshkantha
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:০৩|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

টেকের বাজারে ড্রেন পরিষ্কারে দুই তরুণের উদ্যোগে প্রশংসার জোয়ার, এলাকাবাসীর ইউপি সদস্য হিসেবে দেখার আগ্রহ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৩, ২০২৫,
  • 775 Time View
টেকের বাজারে ড্রেন পরিষ্কারে দুই তরুণের উদ্যোগে প্রশংসার জোয়ার, এলাকাবাসীর ইউপি সদস্য হিসেবে দেখার আগ্রহ
টেকের বাজারে ড্রেন পরিষ্কারে দুই তরুণের উদ্যোগে প্রশংসার জোয়ার, এলাকাবাসীর ইউপি সদস্য হিসেবে দেখার আগ্রহ

নাসিফ বিন আজিজ, নোয়াখালী: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজার মহাসড়কের পাশে জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার করে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন দুই তরুণ—জনাব কাজী সোহেল ও জনাব ভুট্টু মিয়া। নিজ অর্থায়নে পরিচালিত এই কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি ছিল এই ড্রেনের কারণে। বছরের পর বছর ধরে জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, বর্ষা মৌসুমে পানি উপচে পড়ত রাস্তার ওপর, যা পথচারী ও দোকানিদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়াত।
এমন অবস্থায় দুই তরুণ এগিয়ে এসে ব্যক্তিগত অর্থ ব্যয় করে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেন। কয়েকদিন ধরে চলা এই কাজে তারা নিজে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে সমন্বয় করেন এবং পুরো ড্রেন পরিস্কার করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগ একজন জনপ্রতিনিধির দায়িত্বের অংশ হওয়া উচিত। তাই তারা চান, আগামীতে কাজী সোহেল ও ভুট্টু মিয়াকে ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ইউপি সদস্য হিসেবে দেখতে। তাদের বিশ্বাস, এ ধরনের তরুণ ও উদ্যমী মানুষ ইউপি সদস্য হলে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন হবে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, কাজী সোহেল ও ভুট্টু মিয়া বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও, তাদের এই উদ্যোগ ছিল সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থের বাইরে এবং জনকল্যাণমূলক চিন্তা থেকে করা।
এলাকার প্রবীণ মুরুব্বিরা বলেন,
“এমন তরুণ সমাজের জন্য সম্পদ। তারা যদি নেতৃত্বে আসে, তাহলে এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

টেকের বাজারে দুই তরুণের এই প্রশংসনীয় উদ্যোগ প্রমাণ করেছে—ইচ্ছা ও আন্তরিকতা থাকলে পরিবর্তন সম্ভব। এখন দেখার বিষয়, জনগণের প্রত্যাশা বাস্তবে রূপ পায় কি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork