1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাজিতপুরে চুরিকান্ড; যুবদল নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:০৮|
শিরোনামঃ
মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

বাজিতপুরে চুরিকান্ড; যুবদল নেতার নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫,
  • 638 Time View

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী মো. হামিদুল হকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বিকেলে উপজেলার হিলচিয়া ইউনিয়নের বালিগাঁও গ্রামে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনটি।

গত ২৭ জুলাই শনিবার কাউছার আহাম্মেদ নামে এক ব্যক্তি চুরির কান্ড নিয়ে ফেসবুকে করেন লাইভ প্রচার। এতে দেখা যায় ফুল মিয়া নামে এক ব্যক্তিকে চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা হামিদুল হকের ভাতিজা চুরি কান্ডে যুক্ত আছে কি না এমনটাই জিজ্ঞেস করা হচ্ছে অভিযুক্ত ফুল মিয়াকে। হামিদুল হকের অভিযোগ, জিজ্ঞাসাবাদকারী স্বেচ্ছাসেবকদল নেতা কাউছার ‘নিজে জিজ্ঞাসাবাদ করছে প্রায় প্রশ্নের উত্তর সে নিজেই দিয়ে দিচ্ছে, আমার ভাতিজার নাম ফুল মিয়া বলে নাই সেটাও কাউছার আগে আগেই বলেই বলে দিচ্ছে।’
এভাবেই স্বেচ্ছাসেবক দল নেতা কাউছারের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সাংবাদিক সম্মেলনে বলছিলেন যুবদল নেতা হামিদুল হক।

হামিদুল হকের অভিযোগ, ‘আমার ভাতিজা যদি জড়িত থাকতো তাহলে ফুল মিয়ার সাথে তারও থাকার কথা ছিল এবং তাকেও সেখানে আটক করার কথা কিন্তু এ ধরনের কোন প্রমান তাদের কাছে নেই এবং ফুল মিয়া বললেও সে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া পুরোপুরি নিশ্চিত না হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার কোন এখতিয়ার তার নেই।’
চুরিকান্ডে অভিযুক্ত ফুল মিয়ার সাথে কথা বললে তিনি
স্বীকার করেন তাকে কাউছার পিটিয়ে জোর করে চুরিকান্ডে হামিদুল হকের ভাতিজার যুক্ত থাকার মিথ্যা বক্তব্য আদায় করে নিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইনী প্রক্রিয়ায় কাউছার ও তার সাথে জড়িত দোষীদের শাস্তি দাবি করেন হামিদুল হক।
কাউছার উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে মাদকসহ নানা অপকর্মের অভিযোগ তুলেন যুবদল নেতা হামিদুল হক।
হামিদুল হকের দাবি, তার বিরুদ্ধে কাউছার উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork