1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বিএনপি, জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাল - dailydeshkantha
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৩:৪৮|
শিরোনামঃ
হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা

বিএনপি, জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাল

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 123 Time View
বিএনপি, জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাল
বিএনপি, জামায়াত-এনসিপির সঙ্গে ড. ইউনূসের বৈঠক কাল

ডেক্স রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিশেষ বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন হয়।

প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন। বিকাল তিনটায় বিএনপি, সাড়ে চারটায় জামায়াত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠক হবে। সেখানে দেশের বিদ্যমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা হবে।

নুরুল হক নুরের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা বলার বিষয়টি উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা তাকে সমবেদনা জানিয়েছেন। আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন। নুরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্যান্য যারা আহত হয়েছেন তারা যেন বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা পান সেই ব্যবস্থা নেবেন। চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরেও পাঠানোর কথা জানিয়েছেন।

নুরদের উপর হামলাকারী সাদা পোশাকের ব্যক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্ত করা হচ্ছে। আমি যেটা জানি উনি হচ্ছেন একজন পুলিশ কনস্টেবল। উনি ডিউটিতেই ছিলেন। বাকিটা ডিএমপির কাছ থেকে জানতে পারবেন।

আবু সাঈদের হত্যাকাণ্ডের পর ক্ষমতাচ্যুত সরকার বিচার বিভাগীয় অদন্ত কমিটির কথা বলেছিল। এবারও প্রকাশ্য ঘটনা ঘটার পর ব্যবস্থা না নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে—এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তখনতো এক ধরনের নাটক ছিল। এখন আমাদের প্রত্যেকটি কাজের বিষয়ে আন্তরিকতা রয়েছে। আমরা আমাদের জায়গায় ঠিকমতো কাজ করছি কিনা তা নিয়ে আপনারা প্রতিবেদন করতে পারেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, শুক্রবারের ঘটনায় জাতীয় পার্টির কোন রোল ছিল কিনা সেটা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, এ

বিষয়ে কোন আলোচনা হয়নি।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এটা অনেক কিছুর উপর নির্ভরশীল। পুলিশ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রতিবেদন নিয়ে গত বছরের তুলনায় কতটুকু অবনতি হয়েছে কিংবা হয়নি তা দেখার অনুরোধ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork