1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফ সরকারী ওয়াকফ্ এস্টেট আওতাধীন প্রতিষ্ঠানে আওয়ামীলীগ কর্তৃক অবৈধ পরিচালনা কমিটি গঠিত - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৪২|

বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফ সরকারী ওয়াকফ্ এস্টেট আওতাধীন প্রতিষ্ঠানে আওয়ামীলীগ কর্তৃক অবৈধ পরিচালনা কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 84 Time View
বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফ সরকারী ওয়াকফ্ এস্টেট আওতাধীন প্রতিষ্ঠানে আওয়ামীলীগ কর্তৃক অবৈধ পরিচালনা কমিটি গঠিত
বোয়ালখালীর খায়ের মঞ্জিল দরবার শরীফ সরকারী ওয়াকফ্ এস্টেট আওতাধীন প্রতিষ্ঠানে আওয়ামীলীগ কর্তৃক অবৈধ পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম থেকে আজম খাঁন: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে মহান আধ্যাত্মিক সাধকের আস্তানা “খায়ের মঞ্জিল দরবার শরীফ নামে সুপরিচিত, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের দোসর আওয়ামীলীগের ক্যাডার কর্তৃক জোর পুর্বক ভক্তূের হৃদয়ে আঘাত করে অবৈধ ভাবে বোয়ালখালীর আওয়ামীলীগের সহ-সভাপতি ভূমিদস্যু,বহু মামলার পলাতক আসামী শীর্ষ সন্রাসী রেজাউল করিম বাবুলের নেতৃত্বে স্বৈরাচারের দোসরা, নেশা ও মাদকাসক্তরা একত্রিত হয়ে বড় ভাই দিয়ে কমিটি গঠনের মাধ্যমে অনুমোদনবিহীন দীর্ঘ দের যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দোসরা কমিটি গঠনের নামে অগনতান্ত্রিক প্রক্রিয়ায় অবৈধ কমিটি গঠন করেছে, উক্ত পবিত্র মাজার শরীফের স্হান মাঠে আওয়ামী লীগের সভা সমাবেশ, শেখ মুজিব ছবি যুক্ত পলক লাগানো দলীয় রাজনৈতিক অফিসের মতো লাঠি সোঁটা রেখে বিএনপি ও জামাতের মিছিল মিটিং উপর হামলার মতো ঘটনা ঘটাইয়েছে। অথচ এই মহান অলি আল্লাহ মাজার শরীফকে আওয়ামীলীগের দালালরা প্রশ্নবিদ্ধ করেছে বলে এলাকাবাসী জানান।

 

সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি চিনের পোষাক তৈরির প্রতিষ্ঠান ওয়েল ফ্যাশনের মালিক চট্টগ্রাম ৮ আসনের সাবেক ডামি এমপি মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুচ ছালামের শীর্ষ লোক হিসাবে বিগত সময় হতে এখনো পর্ষন্ত অলি আল্লাহ দরবার শরীফ ” খায়ের মঞ্জিল দরবার শরীফের ভক্তবৃন্দের মতামত তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালনা কমিটি নামে আওয়ামীলীগের দখলে রেখেছে বলে কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক দরবারের ভক্তরা জানান।

 

পাশে ঈছা মঞ্জিল দরবার শরীফ কমিটিও তারা নিজেদের আওয়ামী লীগের লোক দিয়ে পরিচালনা করে আসছে। ওয়ারিশদের মতামত উপেক্ষা করে, ভক্তদের আবেগে আঘাত দিয়ে তারা এখানে অবৈধ কমিটি গঠন করে।

 

খায়ের মঞ্জিল দরবার শরীফ সার্বজনীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মাজার কমিটি রাজনৈতিক ফায়দা লুঠের আখড়া বানিয়েছে বিগত ১৫/১৬ বছর ধরে।
জামাত – বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এখানে অস্ত্র-শস্ত্র, লাঠি-শোঠা, দলীয় লোকদের বিরানি রান্না করে খাওয়ানো হয়েছে এবং নির্বাচনী সমাবেশের আয়োজন করেছে।

 

বর্তমান কমিটি টুঙ্গিপাড়ার আদলে নতুন মাজার নির্মানের উদ্যোগ নিয়েছে। অথচ দরবার সীমানার ভিতর অধিকাংশ জায়গা তারা জবর দখল করে রেখেছে।
কমিটির বিরুদ্ধে অভিযোগ করায় গত ০৪/১০/২০২৪ তারিখে দরবার প্রাঙ্গনে কমিটির লোকজন ও ভাড়াটে ছাত্রলীগ সন্রাসী দিয়ে হামলা করে। একজনকে অফিস কক্ষে আটকে রাখে এবং হানিফ নামে এক ভক্তকে গুরতর আহত করে। এ ঘটনার জের ধরে সিআর মামলা দায়ের করেন, সিআর মামলা নং ৪৭৭/২৪(বোয়ালখালী)

চট্টগ্রাম। উক্ত মামলা পিবিআই তদন্তে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং প্রকৃত ঘটনার রির্পোটের উঠে আসেনি।
বর্তমানে উপরোক্ত মামলাটি বোয়ালখালী থানায় তদন্ত চলছে বলে সাংবাদিক কাজী শহীদুল ইসলাম টিটু জানান৷ গত ০৩.০৩.২০২৫ তারিখ মাননীয় চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে অভিযোগ দায়ের করেছি। উপরোক্ত অভিযোগের অনুলিপি বোয়ালখালী প্রশাসনে প্রেরিত হল। উক্ত অভিযোগটি তদন্ত চলছে বলে কাজী শহীদুল ইসলাম টিটু জানান।

বোয়ালখালীর গডফাদার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম বাবুল (বর্তমানে পলাতক) মাজার কমিটির সভাপতির আত্মীয় ও সাধারণ সম্পাদক শামসুল করিম লিটনের আপন ভাই হাওয়ায় এলাকায় তাদের ভয়ে কেউ মুখ খুলছে না এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্য কিছু বলার সাহস পাচ্ছে না বলে স্হানীয় জনগণ জানান।

 

দরবারের একজন ভক্ত সাংবাদিক কাজী শহীদুল ইসলাম টিটু বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ সহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান, অবৈধ ভাবে গঠিত খায়ের মঞ্জিল দরবার শরীফে কমিটি বিলুপ্ত করে সকল আশেক ভক্তবৃন্দ ও স্হানীয় সকলের মতামতের উপর ভিত্তি করে পুনরায় নতুন কমিটি গঠনের আকুল আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork