1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪১|
শিরোনামঃ
‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 121 Time View
রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
রামগড়ে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইফুল ইসলাম,রামগড় : খাগড়াছড়ি,র রামগড় উপজেলায় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের হল রুমে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটির শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্সুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় এবং রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃজসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃবাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মডেল মাদ্রাসার সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম মিয়াজি, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাশেদ, রামগড় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা,প্রমুখ।

এসময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য এ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তাঁরা বলেন, ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশন সবসময় মেধাবী কৃতি শিক্ষার্থীদের পাশে রয়েছে ভবিষ্যতে এমন শিক্ষা বান্ধব কার্যক্রমে পাশে থাকবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাহ, রামগড় পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েত আলী, সদস্য মো.আব্দুল আলীম, রামগড় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্ল্যেখ যে– রামগড় উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় মোট প্রায় ৬শত ছাত্রছাত্রী অংশগ্রহন করেছিল, তার মধ্যে ২০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।অনুষ্ঠানে সে কৃতি ২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork