1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে'র মাধ্যমে জরিমানা - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:২৭|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে’র মাধ্যমে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 117 Time View
রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে'র মাধ্যমে জরিমানা
রামগড়ে ভুয়া চক্ষু ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে'র মাধ্যমে জরিমানা

সাইফুল ইসলাম রামগড়: খাগড়াছড়ির রামগড়ে রাকিবুল ইসলাম নামে একজন ভুয়া চক্ষু ডাক্তার-কে আটক করেছে প্রশাসন, পরে কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া ডাক্তার প্রমানিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামগড় বাজারের আমজাদ মেডিকেল হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে এ ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করা হয় এবং সর্তকতামূলক এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম।

 

এবিষয়ে রাকিবুল ইসলাম জানান আমি একজন ডিএমএফ চিকিৎসক তবে চক্ষু ডাক্তার না,চক্ষু ডাক্তার না হয়ে চোখের চিকিৎসা কেন দিচ্ছেন এমন এক প্রশ্নে তিনি বলেন ভুল হয়েছে, এমন অপরাধ আর করবো না।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম সাংবাদিকদের জানান গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স আমজাদ মেডিকেল হলে অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম নামে ভুয়া চক্ষু ডাক্তার,কে আটক করা হয়, সে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এর বৈধ কোন ডকুমেন্ট দেখাতে পারেননি, দীর্ঘদিন ধরে এ চেম্বারে চক্ষু ডাক্তার না হয়েও মানুষকে প্রতারণামূলক চিকিৎসা সেবা দিয়ে আসছেন, তার এ অপরাধের কারণে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইনের ২২,ধারায় সর্তকর্তামূলক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। রাকিবুল ইসলাম তার অপরাধ স্বীকার করেছেন এবং মুসলেকা দিয়েছেন তারপর তাকে ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork