1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 85 Time View

অনলাইন নিউজ: ওয়েস্ট ইন্ডিজের জোড়া আঘাতে দুই ব্যাটারের বিদায়ের পর নিউজিল্যান্ডকে বিপদ থেকে উদ্ধার করেন ড্যারিল মিচেল। দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। ক্রাইস্টচার্চে এই ইনিংস খেলার পথে তার কুচকিতে টান পড়ে। তাই সিরিজের বাকি অংশে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডের সাত রানের জয়ে মিচেল ১১৮ বলে ১১৯ রান করেন। স্ক্যান করাতে তাকে ক্রাইস্টচার্চে থাকতে হচ্ছে। তাকে নিয়ে অনিশ্চয়তা থাকায় নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে হেনরি নিকলসকে।

মিচেলকে হারানো দলের জন্য বড় ধাক্কা। এই মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তার হাতে। সবশেষ ম্যাচে দলকে বিপদ থেকে উদ্ধার করে অধিনায়ক মিচেল স্যান্টনারের প্রশংসা কুড়ান তিনি, ‘সে বিপদের রক্ষাকর্তা। চমৎকার খেলেছে সে, এক পায়ের ওপর ভর করে শেষ পর্যন্ত।’

মিচেল যদি খেলতে না পারেন, তাহলে নিকলসকে একাদশে জায়গা পেতে লড়তে হবে মার্ক চাপম্যানের সঙ্গে। এই বছর চার ওয়ানডে খেলে ১০১.৩৩ গড় চাপম্যানের। কিন্তু কম্বিনেশনের কারণে একাদশে জায়গা হচ্ছে না তার। অন্যদিকে ওটাগো ও অকল্যান্ডের বিপক্ষে ফোর্ড ট্রফিতে টানা দুই সেঞ্চুরিতে ৭৬.৫০ গড়ে ৩০৬ রান করে প্রতিযোগিতার শীর্ষ ব্যাটার নিকলস।

ইনজুরির কারণে এই সিরিজে এরই মধ্যে মোহাম্মদ আব্বাস, ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, উইল ও’রোর্কে, গ্লেন ফিলিপস ও বেন সিয়ার্সকে ছাড়া খেলছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে কুচকির সমস্যায় পড়েছেন কেন উইলিয়ামসন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার কারণেই মূলত তাকে এই সিরিজে বিবেচনা করেননি নির্বাচকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork