1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হাসপাতালে থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৪|

হাসপাতালে থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫,
  • 96 Time View
হাসপাতালে থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর
হাসপাতালে থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৯ আগস্ট জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় আহত নুর এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নুরুল হক নুর হাসপাতাল থেকে ছাড়পত্র নেন। বর্তমানে তিনি মিডিয়ার সামনে কথা বলতে পারবেন না এবং তার অন্য একটি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক নুর আহত হন। আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় এবং পরে কেবিনে স্থানান্তরিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork