1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আসফি - dailydeshkantha
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৪১|
শিরোনামঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন লালপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট

অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আসফি

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২১, ২০২৫,
  • 495 Time View
অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আসফি
অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না আসফি

‎
রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি:
‎
‎জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না নীলফামারীর জলঢাকার মেধাবী শিক্ষার্থী হুমায়রা আক্তার আসফি। সে উপজেলার খুটামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হরিশ্চন্দ্রপাঠ এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে। তার দরিদ্র পরিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আশংকায় ভুগতেছেন। আসফির পরিবার জানায়, আফসি ছোটবেলা থেকে মেধাবী। সে জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ ও নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক ক্রেস্ট ও সম্মাননা অর্জন করেছেন। শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে লাগবে প্রায় ২৫ হাজার টাকা। এতো টাকা ম্যানেজ করতে না পেরে মহাচিন্তায় আসফির দরিদ্র মা-বাবা। আসফির পিতা-মাতা সাহায্যের আবেদন জানিয়ে বলেন, আমাদের মেয়েটা পড়াশোনায় অনেক ভালো। আমাদের সবার স্বপ্ন মেয়ে বড় অফিসার হবে। কিন্তু আমাদের অর্থ সংকটের কারনে আজ মেয়েকে ভর্তি করতে পারতেছি না। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মেয়ের স্বপ্ন পুরন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন। একটি মেধাবী মেয়ের ভবিষ্যত যেন অর্থাভাবে নষ্ট না হয় এই আশায় বুক বেধেছে আসফির পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork