1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ১০:২৫|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 111 Time View
আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

অরবিন্দ রায়: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,আওয়ামীলীগ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগ দেশের গনতন্ত্রকে হত্যা করেছে । দেশের কল্যান বাদ দিয়ে তারা নিজেদের কল্যানে কাজ করেছে । আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধব্বংস করেছে। গত ১৬ বছরে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি জুলুম, নির্যাতন, মামলা, হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামীলীগ বিগত ১৬ বছর দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনারা তা টেলিভিশন, পত্রিকায়, ফেসবুক ও ইউটিউভে দেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামীলীগ কাপুরুষের মত পালিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের মেহেরপাড়া ইউনিয়নের দীঘিরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ যতই নিজেদেরকে মুক্তিযুদ্ধের শক্তি বলে দাবি করুক আওয়ামীলীগ আসলে স্বৈরাচারী সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছে । এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিলো। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা দেশের সকল অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক-বিমা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিলো।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলমসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork