1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ৯:৫৬|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 111 Time View

মোঃ আব্দুস ছালাম , ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ এবং স্টেশনটির আধুনিক সংস্কারের দাবিতে রোববার (২৬ অক্টোবর) এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধনটি সকাল ১০ টায় আত্রাই রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। দাবি আদায়ে শত শত মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধনে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলাম।

​ তিনি বলেন, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি আত্রাই উপজেলাবাসীর জন্য যোগাযোগের লাইফলাইন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এই গুরুত্বপূর্ণ স্টেশনটি আজ অবহেলিত। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ না থাকায় হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এটি কেবল আত্রাই নয়, পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্যও একটি বড় সমস্যা।

তিনি আরও বলেন, আমরা অবিলম্বে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করে আহসানগঞ্জ স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ মঞ্জুর করেন এবং স্টেশনটিকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে দ্রুত সংস্কার করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আত্রাইবাসী প্রস্তুত।

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, ভোঁপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ওবায়দুল্যা, দলিল লেখক সৈকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুর রশিদ, মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।

​মানববন্ধনে স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের দাবি বাস্তবায়নের পক্ষে সোচ্চার হন। বক্তারা অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনগণের এই সমস্যা সমাধানের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork