1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ২:৪৮|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 180 Time View
আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম
আত্রাই ব্রিজের দক্ষিণ পার্শ্বে চারমাথা মোড়ে গোলচত্বর নির্মাণ এখন সময়ের দাবি: খবিরুল ইসলাম

মোঃ আবদুল ছালাম , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের চারমাথা মোড়ে একটি পরিকল্পিত গোলচত্বর নির্মাণ এখন জরুরি হয়ে পড়েছে। বৃটিশ শাসনামলের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থান আহসানগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ব্রিজের দক্ষিণ পার্শ্বে অবস্থিত এই চারমাথা মোড়টি নওগাঁ-নাটোর মহাসড়কের একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করলেও সড়ক নির্মাণের সময় কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দের অবহেলার কারণে এখানে কোনো গোলচত্বর নির্মাণ করা হয়নি। এই অবকাঠামোগত ত্রুটির কারণে প্রায় নওগাঁ-নাটোর মহাসড়কের দ্রুতগামী যানবাহনের সাথে স্থানীয় যানবাহন ও সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটছে।

নিয়মিত এমন সংঘর্ষে জড়িয়ে পড়ছে যানবাহন আর প্রতিনিয়তই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এর ফলে ইতিমধ্যেই বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। এই অবস্থা আত্রাইবাসীর দৈনন্দিন জীবনকে এক ভয়াবহ দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য বুধবার (১ অক্টোবর) মো. খবিরুল ইসলাম তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি জোরালো বক্তব্য লিখে পোস্ট দিয়ে তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের প্রধান দায়িত্ব।

এই দায়িত্ববোধ থেকে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন যে, আত্রাই চারমাথা মোড়ে একটি আধুনিক ও পরিকল্পিত গোলচত্বর নির্মাণে তিনি তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। তিনি আরও যোগ করেন যে, এ সংক্রান্ত সকল দপ্তর ও কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

খবিরুল ইসলাম তার বক্তব্যে স্থানীয় মানুষের দীর্ঘদিনের লালিত প্রাণের দাবিকে বাস্তবে রূপ দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করবেন বলে আশ্বাস দেন। তিনি আরও উল্লেখ করেন যে, আত্রাই-রানীনগর বাসীর জীবন-সম্পদের নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি এই লক্ষ্য অর্জনে সকলের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork