1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে - dailydeshkantha
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:৪১|
শিরোনামঃ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে মাদক প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: শেখ রেজাউল ইসলাম এমপি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে চান চেয়ারম্যান আমিনুল রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক গাইবান্ধায় পল্লী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া মহানগর জিসাসের ফুলেল শুভেচ্ছা ‘প্রতিবাদ করলে বহিষ্কারই খেতে হয়’, পদত্যাগ জাবি ছাত্রদল নেত্রীর ‘খারাপ শিরোনাম না হলে খবরই বা বিক্রি হবে কীভাবে’ দাম বেড়েছে পরোটার, ছোট হয়েছে শিঙাড়া

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
  • 156 Time View

আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিনের তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বেশি জাহাজ চলাচল করছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড।

আজ শুক্রবার (৩ এপ্রিল) সংস্থাটি বলেছে, গত বুধবার হরমুজ দিয়ে ১৬টি জাহাজ যায়। এরমাধ্যমে টানা তিনদিন সেখানে জাহাজ চলাচলের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। আর সবগুলো জাহাজই ইরানের সঙ্গে সমঝোতা করে চলেছে বলে উল্লেখ করেছে উইন্ডওয়ার্ড।

তারা বলেছে, গত বুধবার পার হওয়া ১৬টি জাহাজের সবগুলো ব্যবহার করেছে লারাক দ্বীপের রুটটি। যা নির্দেশ করছে আরও বেশি দেশ ইরানের সঙ্গে ‘নিজেদের জাহাজ চালাতে আলোচনা করছে’। এতে বলা যায় সামনের দিনগুলোতে ট্রানজিটের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ ইরানের সঙ্গে সমঝোতা করে বর্তমানের চেয়ে আরও বেশি জাহাজ গুরত্বপূর্ণ ওই রুট ব্যবহার করতে পারবে।

তবে জাহাজের পরিমাণ বাড়লেও; সাধারণ সময়ে এটি যা থাকে সেটির তুলনায় অনেক কম।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে হরমুজ দিয়ে প্রায় ১৩০টি জাহাজ চলত।

এদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বলে আসছে তাদের সঙ্গে আলোচনা করে ও টোল দিয়ে ‘ইরানের শত্রু ও তাদের মিত্রদের’ জাহাজ বাদে বিশ্বের সব দেশ জাহাজ চালাতে পারবে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। এখান দিয়ে উপসাগরীয় দেশগুলোর উৎপাদিত তেল ও গ্যাস এশিয়াসহ অন্যান্য স্থানে যায়।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork