সাইফুল ইসলাম,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি শাপলা চত্তর এলাকায় ব্রীজের নিচে ঝোপের পরিত্যক্ত জায়গায় থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। উদ্ধারকৃত পুলিশ টিম সুত্রে জানা গেছে সেতুর নিচে ঝোপের আড়ালে কাগজের বক্সের ভিতর নবজাতকের মরদেহটি পরে ছিল। স্থানীয়দের খবর পেয়ে তা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।১৯ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
এবিষয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন ব্রিজের পাশে বাঁশ ঝাড়ের ভিতরে একটি তেলের খালি কাগজের বক্সে নবজাতক শিশুকে কেউ মৃত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা কাগজের কার্টুনের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পাওয়ার পর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবজাতকের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।