1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবি আদায়ে সমাবেশ অনুষ্ঠিত - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:৪৩|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

খাগড়াছড়িতে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবি আদায়ে সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 110 Time View

মো হাচান আল মামুন দীঘিনালা, খাগড়াছড়ি: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। প্রধান মেহমান ছিলেন ২৯৮ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জনাব মিনহাজুর রহমান।

সমাবেশে বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে।

খাগড়াছড়িতে এই সমাবেশে জামায়াতে ইসলামী’র স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork