মোঃ আরফাতুল ইসলাম (সানি)স্টাফ রিপোর্টোর: চকরিয়ায় আদালতে হাজিরা দিতে এসে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ও চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।
মঙ্গলবার(১৬সেপ্টম্বর) ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)টিম।
জানা গেছে, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন নবী চকরিয়া সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। জামিনের শর্ত অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডিবি কক্সবাজার নবী হোছাইন চৌধুরীকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে রাজনৈতিকসহ একাধিক মামলা রয়েছে।”
উল্লেখ্য, নবী হোছাইন চৌধুরী সাহারবিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার কার্যক্রম চলমান।