1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চকরিয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”র উদ্যোগে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন - dailydeshkantha
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩১|

চকরিয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”র উদ্যোগে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 148 Time View
চকরিয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”র উদ্যোগে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন
চকরিয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”র উদ্যোগে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন

মোঃ আরফাতুল ইসলাম (সানি), স্টাফ রিপোর্টার: ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)”র উদ্যোগে পরিবেশ, অধিকার ও মানবকল্যাণভিত্তিক সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চবিদ্যালয় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের নিউ মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত মধ্যে দিয়ে। মানববন্ধনে সভাপতিত্ব করেন এ.কে.এম বেলাল উদ্দিন সঞ্চালনা করেন ইসফাতুল হাসান ইসফাত।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চকরিয়ায় বেসরকারি হাসপাতালে পরীক্ষার নামে গলাকাটা বানিজ্য চলছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে ভিন্ন ভিন্ন খরচ আদায় করা হচ্ছে এ ধরনের নৈরাজ্য বন্ধের দাবি জানান তারা।

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার, কর্মসংস্থান, নিরাপদ সড়ক, গণহত্যা প্রতিরোধসহ একটি পূর্ণাঙ্গ জীবনের জন্য করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ বাবুল উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন জলবায়ু ফোরামের মাষ্টার সালেহ আহমদ, পিসফুল ইউনাইটেড ক্লাবের আব্দুল হাকিম, কর্মনীড়ের শাহানা আক্তার, চকরিয়া উপজেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির জনাব আশরাফ আলী, নিরাপদ সড়ক চাই সংগঠনের সোহেল মাহমুদ, ফার্মাসিস্ট মোহাম্মদ জিয়াবুল হক, মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চকরিয়া প্রেস ইউনিটির সভাপতি এইচ এম রুহুল কাদের এবং চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে পৃথিবী রক্ষায় পরিবেশ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সামাজিক দায়িত্ববোধ থেকে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork