1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জনগণকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই নয়: আমীর খসরু - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৪০|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

জনগণকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই নয়: আমীর খসরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 117 Time View
জনগণকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই নয়: আমীর খসরু
জনগণকে বাদ দিয়ে উন্নয়ন টেকসই নয়: আমীর খসরু

মোঃআনজার শাহ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেবল কিছু মানুষের হাতে দেশের রাজনীতি ও অর্থনীতি সীমাবদ্ধ থাকতে পারে না। উন্নয়নের নামে যদি জনগণকে বাদ দেওয়া হয়, সেটিকে কোনোভাবেই প্রকৃত উন্নয়ন বলা যাবে না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনার প্রস্থান পরবর্তীকালে দেশের জনগণের মনোজগতে পরিবর্তন এসেছে। নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে। যে রাজনৈতিক দল এসব বুঝতে পারবে না, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। জনগণের এই প্রত্যাশাকে কাজে লাগাতে হলে রাজনীতি ও অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্রায়ন করলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন দরকার। অর্থনীতিতে সবার সুযোগ না থাকলে কোনো রাজনৈতিক প্রক্রিয়াই কার্যকর হবে না।

বাংলাদেশে দক্ষ জনশক্তির ঘাটতির প্রসঙ্গ তুলে আমীর খসরু বলেন, “আমরা বিএ, এমএ করি, ডাক্তার-ইঞ্জিনিয়ারও তৈরি করি। কিন্তু দক্ষতা উন্নয়নে পিছিয়ে আছি। অথচ দেশের তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা হবে আমাদের বড় সম্পদ। এজন্য পড়াশোনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork