1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হেলাল'সহ চারজন গ্রেপ্তার - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১২:৫৭|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হেলাল’সহ চারজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 98 Time View
জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হেলাল'সহ চারজন গ্রেপ্তার
জলঢাকায় সেনা সদস্য হেনস্তার অভিযোগে ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি হেলাল'সহ চারজন গ্রেপ্তার

আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় এক সেনা সদস্যকে হেনস্তার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সমকামিতার অভিযোগ তুলে সেনাবাহিনীর ওই সদস্যকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে একটি কিশোর গ্যাং। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—গোলমুন্ডা হাইস্কুল মাঠসংলগ্ন এলাকার বাসিন্দা আফজাল হোসেনের পুত্র এবং কিশোর গ্যাংয়ের নেতা ও ছাত্রদলের সাবেক ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দীন, তার বড় ভাই পল্লি চিকিৎসক ডা. সিহাব উদ্দীন, স্থানীয় মোশাররফ কাজীর পুত্র ও ছাত্রদল নেতা, নীলফামারী সরকারি কলেজের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, মোজাম উদ্দীনের পুত্র রাকিব হাসান।

 

এ ঘটনার পর এলাকায় উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা গেছে, কিছু ছাত্রলীগ নেতাকর্মী অভিযুক্তদের শিবির সংশ্লিষ্ট বলে প্রচার করছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork